হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাসনাবাদ, উত্তর ২৪ পরগনা: গত রাতে হাসনাবাদ এলাকার আমরুলগাছা চকপাটলি ঈমাম বাড়িতে এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আসগর আলী গাইন।
বক্তব্য রাখতে গিয়ে তিনি সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াত (انما ولیکم الله و رسوله والذین أمنوا الذین یقیمون الصلوة ویؤتون الزکوة وهم راکعون) নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে "ওয়ালী" বিষয়টিকে কেন্দ্র করে তার বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
তিনি কোরআনের আলোকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেন যে, আলী (আ.)-কে ওয়ালী ও মাওলা বলার অর্থ শিরক নয়, বরং এটি কোরআন সমর্থিত।
মাওলানা আসগর আলী বলেন, "যত আলী আলী করব, আল্লাহকে তত বেশি চেনা যাবে"-এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চান যে, আলী (আ.) আল্লাহর (মারজি কিনে নিয়েছে) ইচ্ছাকে নিজের ইচ্ছায় পরিণত করেছেন এবং তার পরিচয়ই আল্লাহর পরিচয়ের দরজা।
তিনি সুন্নি সম্প্রদায়ের অভিযোগের জবাবে কোরআনি প্রমাণ পেশ করেন যে, আলীকে ওয়ালী ও ওয়ারিস বলা সম্পূর্ণ ইসলামসম্মত।
আলোচনার শেষ পর্যায়ে তিনি কারবালার শহীদ হজরত কাসিম (আ.)-এর মাসায়েব (বেদনাময় ঘটনাবলি) পাঠ করেন, যা উপস্থিত শ্রোতাদের মধ্যে আবেগের সঞ্চার করে।
ঈমাম বাড়ির এই ধর্মীয় সভায় এলাকার বহু ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন এবং বক্তার কোরআনি বিশ্লেষণ মনোযোগ দিয়ে শোনেন।
আপনার কমেন্ট